সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে আলোচনা: হুমায়ুন কবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ। কমিটিতে ভারতীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে তাদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। এ বিষয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। কমিটিতে ভারতীয় প্রতিনিধি থাকার জন্য নাম চাওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনে বাংলাদেশ কাজ করছে, যেখানে সংস্থাটির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে এবং তাদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।’
হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। এ ক্ষেত্রে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ