পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের বিশেষ চালান।
শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জ্বালানিবাহী তিনটি লরি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।
ইউরেনিয়ামের চালান পাবনায় পৌঁছানোর আগেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। মূল সড়ক ও বহর চলাচলের পথ থেকে সর