বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি আলেম মাওলানা আতাউল্লাহ হাশেম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুলাইমানিয়্যাহ ক্যাম্পাসে দীর্ঘ কয়েক ঘণ্টার ডিফেন্স ও আলোচনা পর্ব শেষে জুরি বোর্ডের সর্বসম্মতিতে তাঁর থিসিসটি সফলতার আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।

তাঁর পিএইচডি থিসিসের শিরোনাম ছিল 'উসূলবীদদের নিকট ইল্লাহ এর সীমাবদ্ধকরণ' বা 'তাকসিস আল-ইল্লাহ'। আরবি ভাষায় লিখিত এই গবেষণাকর্মটি সম্পন্ন হয় তুরস্কের স্বনামধন্য ফিকহ ও উসুলবীদ প্রফেসর ড. বিলাল আয়বাকানের তত্ত্বাবধানে। জুরি বোর্ডে ছিলেন প্রফেসর ড. হাসান হাজাক, প্রফেসর ড. তুনজাই বাশওগ্লু, এসোসিয়েট প্রফেসর ড. হাজের ইয়েতকিন এবং এসিস্ট্যান্ট প্রফেসর ড. ইহসান কাহভেজি। ইসলামী আইনশাস্ত্রের জটিল ও সূক্ষ্ম বিষয়ের উপর করা এই থিসিসটি একটি সুবিন্যাস্ত একাডেমিক ফ্রেম হিসেবে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

ড. আতাউল্লাহ হাশেমের শিক্ষাজীবন বেশ বর্ণাঢ্য। ঢাকার ফরিদাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদীস এবং ভারতের দারুল উলূম দেওবন্দ থেকে তাকমিল ফিল হাদিস সমাপ্ত করার পর তিনি মিশরের কায়রো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও এমফিল ডিগ্রি অর্জন করেন। গবেষণার সুবাদে তিনি বর্তমানে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ শাইখ মোহাম্মদ আওয়ামাহর তত্ত্বাবধানে তিরমিজি শরীফের তাহকীকসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলমী প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন।

১৯৮৭ সালে কুমিল্লা জেলার লালমাই উপজেলার পরতী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মো. আবুল হাশেম এবং মাতা খোরশেদা বেগম। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিন সন্তানের জনক ড. আতাউল্লাহ হাশেম বর্তমানে সপরিবারে ইস্তাম্বুলে বসবাস করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ