শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
শিশু-কিশোরদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুপ্ত প্রতিভার বিকাশে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৭’। এ উপলক্ষে প্রতিযোগিতার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতা ১৯৮০ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

প্রতিযোগিতায় কিরাআত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামি জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা—এই সাতটি বিষয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

প্রতিযোগীদের বয়স ও শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র এবং একই শ্রেণির ছাত্রীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা ও উপজেলা কার্যালয়ে নিবন্ধন করা যাবে।
এরপর ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উপজেলা ও মহানগর পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের ৫০০টি উপজেলা এবং ৮টি মহানগরীর ১৫টি জোন অফিসের মাধ্যমে এ পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হবে।

১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪টি জেলা কার্যালয়ের মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আটটি বিভাগীয় কার্যালয়ে।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আগারগাঁওয়ে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। তিনটি চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে চার আনা ওজনের স্বর্ণপদক দেওয়া হবে।
এ ছাড়া ২০টি প্রথম পুরস্কার হিসেবে ৩.৫ ভরি ওজনের রৌপ্যপদক, ২০টি দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ ভরি ওজনের রৌপ্যপদক এবং ২০টি তৃতীয় পুরস্কার হিসেবে ২.৫ ভরি ওজনের রৌপ্যপদক দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা বা জেলা কার্যালয়ে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মসনদের ফটোকপিসহ সাদা কাগজে লিখিত দরখাস্ত সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিতে হবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ