নিজস্ব প্রতিবেদক
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মুহাম্মদ শামীম কায়সার লিংকন ব্যক্তিগত আগ্রহে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় তিনি মাদরাসা ক্যাম্পাসে পৌঁছালে জামিয়ার উস্তাদরা তাকে স্বাগত জানান।
পরে প্রতিমন্ত্রী জামিয়ার মহাপরিচালকের কার্যালয়ে গিয়ে মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, শায়খে সানী আল্লামা শোয়াইব জমিরী, মুহাদ্দিস আল্লà¦