মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০। এই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আরও ১১৬০ জন আক্রান্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২৫ হয়েছে, অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৫ এ অপরিবর্তিত রয়েছে।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ শিশু। এতে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত  শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩।

নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১৭০ জন। এতে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন সুস্থ হয়েছেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ