আজ থেকে ১৩ বছর আগে। ২০১৩ সালের ৫ মে। সেদিন রাজধানীর শাপলা চত্বরে নাস্তিক ব্লগারদের বিচারসহ ১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল হেফাজতে ইসলাম। সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে রাজধানীর ছয়টি প্রবেশমুখে অবস্থান নিয়েছিলেন। একপর্যায়ে হেফাজতের নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে। আর এর জন্য তারা বেছে নেন শাপলা চত্বরকে, যেখানে ঠিক এক মাস আগে (৬ এপ্রিল) লংমার্চ কর্মসূচি শেষে সমাবেশ করেছিলেন।
ঢাকা অবরোধ কর্মসূচি ঘিরে শুরু থেকেই আওয়ামী লীগ সরকার এবং তাদের দলীয় লোকজন ছিলেন মারমুখী। বিভিন্ন স্থানে হেফাজতের ওপর হামলার ঘটনাও ঘটে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে উত্তাপ ছড়াচ্ছিল। শাপলা চত্বরে সমাবেশের ব্যাপারে হেফাজত নেতারা প্রশাসনের সঙ্গে দেন দরবার করছিলেন। এক পর্যায়ে অনুমতিও মেল
