জাতীয় সংসদ অধিবেশনে বিগত ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সংগঠিত পুলিশ হত্যা, থানা লুট ও অস্ত্র হারানোর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। জাতীয় সংসদে ফজলুর রহমান এসব ঘটনার যথাযথ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান ফজলুর রহমান।
অধিবেশনে পুলিশের ওপর হামলার প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে। ৫ই আগস্টের পরে যে থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করেনি, তারা তো নিরপরাধ। এত অস্ত্র গেল কোথায়? ৫ই à¦