সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণের সমস্যা বুঝতে হবে, জনগণের কাছে যেতে হবে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চড়ে, মন্ত্রণালয়ের এসিতে বসে, বাসায় ২৪ ঘণ্টা বৈদ্যুতিক ব্যবস্থায় বসে জনগণের সমস্যা বোঝা যায় না। এজন্য আমরা যখন সংসদে দাঁড়াই তখন জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না।
তিনি বলেন, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না। এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না। সংসদে যারা বসে আছি, আমরা দেà¦