সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

হজযাত্রীদের প্রতি জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এর আগে হজযাত্রীদের গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদের হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আবেদন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ঔষধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

 ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। বারবার সতর্ক করার পরও এ ধরনের ঘটনা ঘটছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তিনি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, সৌদিতে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ওই হজযাত্রীর হজ পালন ঝুঁকির মধ্যে পড়তে পারে, এমনকি হজ করার সুযোগও নাও পেতে পারেন। তাই কোনো অবস্থাতেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ