শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী বছর থেকে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় শূন্য পাসের হার থাকবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকলমুক্ত পরীক্ষা ও শিক্ষার মান ফিরিয়ে আনতে এ বছর যেসব প্রতিষ্ঠানে শূন্য পাসের হার থাকবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এমপিও বাতিল করা হবে না। তবে আগামী বছর থেকে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’