জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে সরকারি দলের সঙ্গে টানাপড়েনের জেরে বিরোধী দল আন্দোলনে নামলেও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই সনদ নিয়ে তারা কোনো ‘বিতর্ক দেখছে না’।
তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে।
শনিবার সকালে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আনা মূলতবি প্রস্তাবে ‘প্রতিকার’ না পাওয়ার অভিযোগ তুলে বুধবার সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বৈঠক করে আন্দোলনে নামার ঘোষণা দেয়। শনিবার বিকালে ঢাকায় তাদের বিক্ষোভ সমাবেশ ও মিছ