সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ভোটের প্রতিবেদন তৈরিতে ১৮ সদস্যের কমিটি গঠন ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমের প্রতিবেদন তৈরিতে ১৮ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে তথ্যটি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, কমিশনের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কার্যক্রম—ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংস্কার, নীতিমালা প্রণয়ন, অংশীজনদের সঙ্গে সংলাপ, স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনি রোডম্যাপ প্রস্তুত, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, দেশে ও প্রবাসে পোস্টাল ভোটিং কার্যক্রম, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ—সংক্রান্ত তথ্য ও ছবি সংগ্রহ করে বই আকারে ডকুমেন্টেশন তৈরির জন্য লে-আউট প্রস্তুতে ১৮ জন কর্মকর্তাকে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ শাখার যুগ্ম সচিব এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব (প্রকাশনা ও ডকুমেন্টেশন)।

কমিটির কার্যপরিধি নির্ধারণ করে এতে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত কমিশনের বিভিন্ন কার্যক্রম—ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংস্কার, নীতিমালা প্রণয়ন, অংশীজনদের সঙ্গে সংলাপ, স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনি রোডম্যাপ প্রস্তুত, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, দেশে ও প্রবাসে পোস্টাল ভোটিং কার্যক্রম, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণসহ অন্যান্য বিষয়—এসব ক্ষেত্রে কী কী ঝুঁকি ছিল, সেগুলো কীভাবে মোকাবিলা করা হয়েছে এবং ভবিষ্যতে কীভাবে আরও উৎকর্ষ সাধন করা যায়, সে বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন তৈরির জন্য লে-আউট প্রস্তুত করবে কমিটি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ