মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ওমরা শেষে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজের সময় ঘনিয়ে আসায় ওমরা পালন শেষে যাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত দেশ ত্যাগের জোরালো নির্দেশনা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমরা ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা হলো ১৮ এপ্রিল। এছাড়া যেসব ওমরা যাত্রী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন, নাগরিক ও প্রবাসীরা তাদের কোনোভাবেই পরিবহন, কর্মসংস্থান, আশ্রয় বা সহায়তা প্রদান করতে পারবেন না।

মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা, কারাদণ্ড এবং দেশান্তর (ডিপোর্টেশন) সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী ব্যক্তিদের বিষয়ে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য জানাতে ব্যর্থ হলে আর্থিক জরিমানা গুণতে হবে।
মন্ত্রণালয় ওমরা যাত্রীদের সময়মতো বিমানবন্দরে পৌঁছানো এবং প্রস্থানের অন্তত চার ঘণ্টা আগে সেখানে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ