মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

ঈদ উপলক্ষ্যে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে ডিজিটাল লেনদেন নির্বিঘ্ন রাখতে পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ সব ধরনের সেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট । এতে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটিএম বুথগুলো সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে এবং কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে। পাশাপাশি বুথগুলোর নিরাপত্তা জোরদার করতে পাহারাদারদের সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে পিওএস সেবাও নিরবচ্ছিন্ন রাখতে বলা হয়েছে। একই সঙ্গে জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

এ ছাড়া ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ ও অ্যাকাউন্টভিত্তিক লেনদেনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান—যেমন বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে লেনদেনও যেন নিরবচ্ছিন্নভাবে চালু থাকে, সে বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানাতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ