দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচি বাস্তবায়নে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ মার্চ) দুপুরে সাহাপাড়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী আমরা এ কর্মসূচি যখন শেষ করবো তখন এই এলাকার মানুষ সুবিধা পাবে। এখানে ব্যাপক জলবদ্ধতা হয়। খাল খননের মাধ্যমে জলবদ্ধতা দূর হবে এবং সেচের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে।