বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভাতার জন্য লটারিতে নির্বাচিত হলেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সম্মানি ভাতার জন্য আট মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও প্রশিক্ষণ-ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর জন্য উপকারভোগী নির্বাচনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও সমাজসেবা কর্মকর্তাকে সদস্য সচিব এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

এ কমিটির মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৫০টি মসজিদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। নির্দেশনা অনুসারে প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে আটটি মসজিদকে নির্বাচিত করা হয়।

নির্বাচিত মসজিদগুলো হলো— দেলদুয়ার সদর ইউনিয়নের বোয়ালজান বাইতুন নূর জামে মসজিদ, পাথরাইল ইউনিয়নের বরটিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ, লাউহাটী ইউনিয়নের ভেঙ্গুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া পূর্ব পাড়া জামে মসজিদ, ফাজিলহাটী ইউনিয়নের লালহারা মধ্যপাড়া জামে মসজিদ, এলাসিন ইউনিয়নের সানবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদ, ডুবাইল ইউনিয়নের আরমৈষ্টা জামে মসজিদ ও দেওলী ইউনিয়নের বেংরাইল পুরাতন জামে মসজিদ। 

এছাড়া দেলদুয়ার কেন্দ্রীয় গৌর গোপাল ও পাথরাইলের রাধা গোবিন্দ মন্দির দু’টিকে সরকারি উপকারভোগীর আওতায় আনা হয়েছে। 

এ সময় কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ