মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিমান চলাচল। এর ফলে অনেক বাংলাদেশি এসব দেশে আটকা পড়েছেন। এমন প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ দুটি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশিকে নিয়ে নিরাপদে দেশে ফিরেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্র ।

এক বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছিল, বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি একই বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা করবে।

এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

 এমএম/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ