বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পীর সাহেব মধুপুরীর ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদরাসায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি পীর সাহেব মধুপুর মাওলানা আব্দুল হালীমের দোয়া নেন।

রোববার (১ মার্চ) বিকেলে আসরের নামাজের পর উপজেলার রাজানগর ইউনিয়নে মাদরাসা প্রাঙ্গণে তিনি উপস্থিত হন।

এ সময় প্রতিমন্ত্রীর বাবা সাদেক হোসেন খোকাসহ সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন পীর সাহেব মধুপুর।

ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন— সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে ইফতার ও দোয়া মাহফিলে পীর সাহেব মধুপুর আব্দুল হামীদ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের হাতে ধর্মীয় বইসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। ইফতারের আগে দোয়া-মোনাজাতে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ