বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ দুঃখজনক, এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ।জেদ্দায় ওআইসি সম্মেলন শেষে দেশে ফিরে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই এই দৃঢ় অবস্থান বজায় আছে এবং এতে কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ খুবই দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে কোনোকিছু বলছি না। আমরা আমাদের মতো করে বন্ধুদের বাঁচানোর চেষ্টা করছি। এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয়।’

 এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ