মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিলেট সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান। এ সময় তিনি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মুফতি আবুল হাসান এমপি মন্ত্রীর কাছে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন এলাকার নদী ভাঙনের বিষয়ে লিখিতভাবে বিস্তারিত অবগত করেন। 

এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এসব নদী ভাঙনের কারণে শতশত পরিবার আজ নিঃস্ব।

এছাড়া মসজিদ, মাদরাসা, স্কুল, মন্দির ইত্যাদি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারচেয়েও বড় সমস্যা দেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলাদেশের অংশ থেকে ভেঙে ভারতের অংশে ভরাট হচ্ছে। 
তিনি মন্ত্রীকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অনুরোধ করেন। মন্ত্রীও আশ্বাস দেন শিগগিরই তিনি কানাইঘাট ও জকিগঞ্জের এসব এলাকা পরিদর্শন করবেন। এ ছাড়া নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেন।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, বায়তুলমাল সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ