আজ জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকীতে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টার দিকে এই শ্রদ্ধা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, বিজিবি মহাপরিচালকসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা।
২০০৯ সালের এই দিনে পিলখানায় বিদ্রোহের নামে চালানো হয় বর্বরোচিত হত্যাযজ্ঞ। এতে মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং অন্যান্à