২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক সুবিধাবাদী মামলা করে হাজার হাজার আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত, হাজার হাজার আসামি করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে। এমন কিছু মামলা আমাদের নজরে এসেছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এ ধরনের মামলা করেছে। এগুলো যাচাই-বাছাই করে আমরা শনাক্ত করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে।