বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘গ্যাস লিকেজ দুর্ঘটনা রোধে একসঙ্গে কাজ করবে তিন মন্ত্রণালয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

 গ্যাস লিকেজ দুর্ঘটনা রোধে সরকারের তিনটি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। গতকালকে যেমন চট্টগ্রামের হালিশহরে ঘটেছে এবং আজকে আমরা খবর পেয়েছি যে, কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, মেয়াদোত্তীর্ণ যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোকে কীভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভেতরে তিন মন্ত্রণালয় বসে কাজ করব। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে যাতে কম ক্ষতি হয়, সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ