মশক নিধন, বনায়ন ও নগর পরিচ্ছন্নতা জোরদারে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম।
তিনি বলেন, ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার কার্যত অকার্যকর ছিল। সবকিছু দলীয়করণ করা হয়েছিল এবং প্রকৃত নির্বাচন হয়নি। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও দখলভিত্তিক ছিল বলে তিনি অভিযোগ করেন।