বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ কারণে প্রথমেই তিস্তা মহাপরিকল্পনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সার্বিকভাবে পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলকে খরা ও পানিসংকট থেকে রক্ষা করতে তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে ৫৭টি নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি ভারতের সঙ্গে এবং ৩টি মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত। আন্তঃ সীমান্ত নদীনির্ভর এই অঞ্চল প্রতি বছর শুকনো মৌসুমে তীব্র পানিসংকটে পড়ে। ক্রমাগত পানি প্রবাহ কমে যাওয়ায় উত্তরাঞ্চলের অনেক এলাকা মরুভূমিতে পরিণত হয়।   

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে খাল, নদী ও জলাশয় খনন, পানি সংরক্ষণ ব্যবস্থা জোরদার এবং সেচব্যবস্থার উন্নয়ন হবে। শুকনো মৌসুমে যাতে কৃষকরা চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি পান, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুত বাস্তবায়নে দুই দফা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে পানি সংরক্ষণ সক্ষমতা বাড়বে, কৃষি উৎপাদন স্থিতিশীল হবে এবং খরার প্রভাব অনেকাংশে কমে আসবে। পানি সংরক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলকে খরা থেকে মুক্ত করা এবং কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ