মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

এমপিদের বেতন-ভাতা কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়।

বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন, ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘Member of Parliament (Remuneration and Allowances) Order, 1973’ অনুযায়ী, যা সময়ের সঙ্গে একাধিকবার সংশোধিত হয়েছে। সর্বশেষ সংশোধন হয় ২০১৬ সালে।

মূল বেতন ও মাসিক ভাতা

প্রচলিত বিধান অনুযায়ী একজন সংসদ সদস্যের—

  • মূল বেতন: ৫৫,০০০ টাকা

  • নির্বাচনী এলাকা ভাতা: ১২,৫০০ টাকা

  • আপ্যায়ন ভাতা: ৫,০০০ টাকা

  • পরিবহন ভাতা: ৭০,০০০ টাকা (জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনসহ)

  • অফিস পরিচালনা ভাতা: ১৫,০০০ টাকা

  • লন্ড্রি ভাতা: ১,৫০০ টাকা

  • বিবিধ খরচ: ৬,০০০ টাকা

অর্থাৎ বেতনের বাইরে দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে আলাদা ভাতা নির্ধারিত রয়েছে।

যানবাহন ও ভ্রমণ সুবিধা

সংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান। পাঁচ বছর দায়িত্বকাল পূর্ণ হলে একই সুবিধায় আবারও নতুন একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে।

ভ্রমণ সুবিধার ক্ষেত্রে—

  • বিমান, রেল বা নৌপথে যাতায়াতে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা প্রাপ্য

  • সড়কপথে কিলোমিটারপ্রতি নির্ধারিত ভাতা

  • বছরে ১ লাখ ২০ হাজার টাকা অভ্যন্তরীণ ভ্রমণ ভাতা অথবা বিকল্প হিসেবে ট্রাভেল পাস সুবিধা

দৈনিক ভাতা

  • দায়িত্বস্থলে অবস্থান করলে দৈনিক ৭৫০ টাকা ও ৭৫ টাকা যাতায়াত ভাতা

  • সংসদ অধিবেশন বা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ৮০০ টাকা ও ২০০ টাকা যাতায়াত ভাতা

চিকিৎসা ও বীমা সুবিধা

সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। এ ছাড়া মাসিক ৭০০ টাকা চিকিৎসাভাতা দেওয়া হয়।

দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার সরকারি বীমা সুবিধা প্রযোজ্য। পাশাপাশি বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে।

টেলিযোগাযোগ সুবিধা

সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয়। টেলিফোন ভাড়া ও কল বাবদ মাসিক ৭,৮০০ টাকা বরাদ্দ থাকে।

আয়কর সংক্রান্ত বিষয়

উল্লেখযোগ্য বিষয় হলো—সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান, সেগুলো আয়করমুক্ত হিসেবে বিবেচিত হয়।

সব মিলিয়ে দেখা যায়, মূল বেতনের পাশাপাশি দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা সংসদ সদস্যদের জন্য বিদ্যমান রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ