মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

‘এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয়  একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নানা প্রত্যাশা, রাজনৈতিক বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় সক্ষমতার স্বাক্ষর বহন করে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আসাদগেটে নিউ কলোনী জামে মসজিদের ৮তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নানা প্রত্যাশা ও চ্যালেঞ্জের ভেতর দিয়ে নির্বাচন সম্পন্ন হওয়া সরকারের জন্য একটি উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য। নির্বাচন আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ছিল বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখা সম্ভব হয়েছে, যা সাধারণ ভোটারদের আস্থা বৃদ্ধি করেছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে প্রাণবন্ত করেছে। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা ও সংগঠনিক দক্ষতার দিক থেকে সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে চিহ্নিত হতে পারে।

এসময় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, ধর্মসচিব মো. কামাল উদ্দীন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ