মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

হাসিনাকে ফেরত চাইবে বিএনপি সরকার, ভারতের প্রতিক্রিয়া কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ এর সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ।

শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সালাউদ্দিন আহমদের এমন বক্তব্যের পর নতুন করে ভারত কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়েছিল। এর জবাবে গত বছরের নভেম্বরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ ব্যাপারে বলেছিলেন তারা চিঠিটি ‘পর্যবেক্ষণ’ করছেন। তিনি আরও বলেছিলেন, "আমরা বাংলাদেশের জনগণের সর্বোচ্চ কল্যাণ এবং সেখানে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে আমরা সকল অংশীজনের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব।"

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ