শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে : আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ফলাফলের গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আমার ধারণা, গেজেট নোটিফিকেশন ১৩ তারিখ রাতের মধ্যেই হয়ে যাবে। খুব দেরী হলে হয়তো ১৪ তারিখের মধ্যে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ফলাফলের গেজেট নোটিফিকশনের পরে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করব। শপথ দ্বারা উদ্দেশ্য হলো পার্লামেন্টের সদস্যদের শপথ। পার্লামেন্ট মেম্বারদের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা সরকার গঠনের শপথ নেবেন। আমি মনে করি, গেজেট নোটিফিকেশনের তিন-চারদিনের মধ্যে অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগেও হতে পারে। তবে তিনি চার দিনের মধ্যে অবশ্যই হবে। তবে আমার ধারণা, গেজেট নোটিফিকেশন ১৩ তারিখ রাতের মধ্যেই হয়ে যাবে। খুব দেরী হলে হয়তো ১৪ তারিখের মধ্যে হবে।

আসিফ নজরুল বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ