মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

অসৎ মানুষকে ভোট দেওয়া খেয়ানত: মাওলানা আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ভোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমনি সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা; তেমনি বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা।’

আজহারী আরও সতর্ক করে বলেন, ‘জেনে-শুনে কোনো অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া স্পষ্টত আমানতের খেয়ানত। একইভাবে, নির্বাচিত হয়ে সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হলে, জনগণের ন্যায্য অধিকার নষ্ট করলে, সেই প্রতিনিধি খেয়ানতকারী হিসেবে গণ্য হবেন।’

তিনি পোস্টের শেষে দেশ ও জাতির কল্যাণে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে লিখেছেন, ‘আল্লাহ আমাদের সকলকে আমানত রক্ষায় নিষ্ঠাবান হওয়ার তাওফিক দিন। আমিন।’

পোস্টে তিনি একটি ছবি দিয়েছেন, যেখানে কোরআনের আয়াত লেখা আছে- ‘আল্লাহ তোমাদেরকে যাবতীয় আমানত উপযুক্ত ব্যক্তিদের হাতে অর্পন করার নির্দেশ দিচ্ছেন।’ (সুরা নিসা: ৫৮)

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ