শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী

ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার জন্য যানবাহন ব্যবহার নিষেধ: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য কোনো প্রার্থী, নির্বাচনি এজেন্ট বা সমর্থক যানবাহন ব্যবহার করতে পারবেন না। 
 
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মনির হোসেন সই করা এক পরিপত্রে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
 
তাতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে আচরণ বিধিমালা ভঙ্গ না করে এবং ভোটারদের প্রভাবিত করার কোনো কার্যক্রম না চালায়, তা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং অফিসারের। আইন লঙ্ঘন ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
এছাড়া বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনি ক্যাম্প তৈরী করতে পারবে না। ভোট প্রচারের জন্য পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সরিয়ে ফেলতে হবে।
 
ভোটকক্ষে ব্যালট বাক্স ব্যবস্থাপনাও বিশেষভাবে নজরে রাখা হয়েছে। শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। জেলা পর্যায়ে ইতোমধ্যেই ভোটকেন্দ্র অনুযায়ী ব্যালট বাক্স পাঠানো হয়েছে। প্রতিটি ভোটকক্ষে একটি ব্যালট বাক্স এবং প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত একটি ব্যালট বাক্স রাখা হবে। কোনো ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না।
 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ