'মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না' শিরোনামে বিবৃতি প্রদান করেছেন ৯৯৯ জন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, স্কুল ও মাদ্রাসারশিক্ষক । শনিবার (৭ ফেব্রুয়ারি) এ বিবৃতি দেন তারা।
বিবৃতিতে বলা হয়, 'দেশের জনগণ যখন নির্বাচনমুখী এবং অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া, ঠিক সেই সময়ে তড়িঘড়ি করে শিক্ষা আইন ২০২৬-এর খসড়া প্রকাশ ও তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগে আমরা দেশের সচেতন শিক্ষক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছি।'
বিবৃতিতে আরো বলা হয়, 'আলোচ্য শিক্ষা আইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বৈষম্যহীন শিক্ষাকà