দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গতি সঞ্চার করে চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসীরা ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই কথা জানান।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, এর মধ্যে কেবল গত বুধবার (৪ ফেব্রুয়ারি) এক দিনেই এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা।
আরিফ হোসেন বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাস আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এ