বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

‘পর্যাপ্ত জ্ঞান ছাড়া ধর্ম নিয়ে মন্তব্য ও ব্যাখ্যা থেকে বিরত থাকুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা ব্যক্তিদের শরিয়তসংক্রান্ত ব্যাখ্যা ও মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, ‘যারা ধর্ম বিষয়ে সুস্পষ্ট জ্ঞান রাখেন না, তাদের উচিত নয় শরিয়তের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং ভুল ব্যাখ্যার মাধ্যমে ধর্মের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।’

তিনি আরও জানান, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সমাধান নয়। কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিচার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এসময় আসন্ন নির্বাচন কেন্দ্র করে বিশৃঙ্খলা বা বাধা সৃষ্টি করতে পারে—এমন যে কোনো কাজ থেকে বিরত থাকারও তাগিদ দেন তিনি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ