বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

লেবাননে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছেন। বুধবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ ফ্লাইটে লেবাননের দিকে যাত্রা করেন তারা। 

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছেন। আজ সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের বিশেষ ফ্লাইটে লেবাননে যাত্রা করেন তারা। 

এ সময় তাদের বিমানবন্দরে বিদায় জানান নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের চিফ অব স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলমসহ আরও নৌ কর্মকর্তারা। নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন-১৬ এর অধীনে লেবাননে মোতায়েন নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগদান করবেন।

নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন এম আশরাফুল আলম জানান, বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা লেবাননে নিয়োজিত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’ এর মাধ্যমে সে দেশের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত, লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতায় কাজ করবেন।

২০১০ সাল থেকে লেবাননে ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ