বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

সমুদ্র পরিবহনে অংশীদারত্বের প্রস্তাব পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে অংশীদারত্ব গঠনের আনুষ্ঠানিক রূপরেখা প্রস্তাব করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের দৈনিক দ্য ডন জানিয়েছে, গত সোমবার লন্ডনে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এই প্রস্তাব পেশ করেন। আইএমও–এর (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) ৩৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সাখাওয়াত হোসেন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রস্তাবে দুই দেশের মধ্যে সমন্বিত অংশীদারত্বের একটি বিস্তৃত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—

কনটেইনার ও বাল্ক শিপিং সেবায় যৌথ উদ্যোগ
কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি
সামুদ্রিক নিরাপত্তা উন্নয়ন
নাবিকদের দক্ষতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ
পারস্পরিক বন্দর-কল সুবিধা
কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদার
জুনাইদ আনোয়ার জানান, আইএমও ও আইএলওসহ আঞ্চলিক সামুদ্রিক প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক কাঠামো গড়ে তোলাই তাদের বৃহত্তর লক্ষ্য।

তিনি করাচি বন্দর কর্তৃপক্ষের ক্রমবর্ধমান সক্ষমতা, আধুনিকীকরণ উদ্যোগ এবং উন্নত টার্নঅ্যারাউন্ড সময়ের কথাও তুলে ধরেন। মন্ত্রীর মতে, বন্দরভিত্তিক ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ–ব্যবস্থার চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়াজুড়ে বাণিজ্যিক একত্রীকরণের নতুন সুযোগ তৈরি করতে পারে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ