জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে। গুরুত্বপূর্ণ এ রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা রোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্ট ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।