বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


শাপলা চত্বরে গণহত্যা : প্রতিবেদন দাখিলে সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে আরও দুই মাস সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য কর