পাকিস্তানের শীর্ষ আলেম, পার্লামেন্ট সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমির মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফরে এসেছেন। তিনি বাংলাদেশে সপ্তাহখানেক থাকবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে মাওলানা ফজলুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে বিমানবন্দরেই স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দসহ শীর্ষ আলেমরা।
আগামী ১৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি হিসেবে যোগ দেবেন মাওলানা ফজলুর রহমান। এছাড়া সিলেটে ফিলিস্তিন সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
আগামী ১৭ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে’ প্রধান অতিথি à