বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকগুলোতে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান। 

শনিবার (১ নভেম্বর) তিনি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আলজায়ানি এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গে বৈঠক করেন। 

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন। এ সময় তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।