দেশে ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো অপসারণ ও গণতান্ত্রিক সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে গোলটেবিল বৈঠক। শনিবার (১ নভেম্বর) পল্টনের বিএমএ ভবনে শহীদ শামসুল আলম সভাকক্ষে ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ন্যাশনাল ওলামা এলায়েন্স (এনইউএ)। বৈঠকে অংশ নেন বিশিষ্ট আলেম, গবেষক, লেখক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।
আলোচনায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার, সাধারণ আলেম সমাজের সভাপতি মাওলানা রিদওয়ান হাসান, তরুণ আলেম প্রজন্মের সভাপতি মাওলানা মাবরুরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াহ সম্পাদক মাওলানা ফজলুল করিম মারুফ ও মুফতি মাওলানা ইফতেখার জামিলসহ অনেকে।
বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি সুস্পষ্ট করা এখন সরকারের প্রধাà¦