মুনীরুল ইসলাম
ভাষা কোনো জাতির আত্মার প্রতিচ্ছবি। ভাষার মধ্যেই জাতির চেতনা, সংস্কৃতি ও অস্তিত্বের প্রকাশ ঘটে। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন তাই কেবল একটি রাজনৈতিক দাবির আন্দোলন ছিল না; এটি ছিল বাঙালি জাতির আত্মপরিচয়ের আন্দোলন। এই ঐতিহাসিক আন্দোলনের সূচনাবিন্দুতে যিনি বলিষ্ঠ কণ্ঠে ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিলেন, তিনি হলেন কুমিল্লার (তৎকালীন ত্রিপুরা জেলার) ধীরেন্দ্রনাথ দত্ত। তাঁর সেই উচ্চারণই পরবর্তীকালে জন্ম দিয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস।
ধীরেন্দ্রনাথ দত্তের পরিচয় ও প্রেক্ষাপট