অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের ভিত্তিতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় সব আলোচনা বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছেন। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়।