বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আলোকচিত্রী শহিদুল আলমকে নিরাপদে ফেরানোর দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরাইলি বাহিনী অন্যায়ভাবে অপহরণ করেছে। এটি শুধুমাত্র একজন ব্যক্তির মৌলিক মানবাধিকার লঙ্ঘন নয়, বরং সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।শহিদুল হক কোনো রাজনৈতিক চরিত্র নন, বরং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবতার কণ্ঠস্বর। গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয় বরং এটি একজন বিবেকবান মানুষের ন্যায়িক কর্তব্য।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী  এসব কথা বলেন।

নেতৃদ্বয় বিবৃতিতে আহ্বান জানিয়ে বলেন,বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আমাদের জোর আহ্বান, যেন অবিলম্বে শহিদুল হকের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।