বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘নর্থ-সাউথের ছাত্রের কোরআন অবমাননা তৌহিদি জনতার হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র আল-কুরআন মুসলমানদের জীবনবিধান, ঈমানের কেন্দ্রবিন্দু ও মুক্তির দিশারি। সেই মহাগ্রন্থকে অপমান করা নিছক দুঃসাহস নয়, বরং এটি সরাসরি ঈমানের ওপর আঘাত ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কর্তৃক কুরআন অবমাননার ঘটনা দেশের তৌহিদি জনতার হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছে।

‎আমি এই নাস্তিক মানসিকতার ঘৃণ্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে ওই ধর্মদ্রোহীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ পবিত্র কুরআনের প্রতি এমন জঘন্য অপমানের সাহস না পায়।

‎আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কুরআন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয়। কুরআনের অবমাননা করলে মুসলমানরা নিশ্চুপ à