বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিল ভুটান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে, তিনি দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনের প্রস্তাবও দিয়েছেন।

জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ভুটান প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি)’ কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত করলে উভয় দেশই ব্যাপকভাবে লাভবান হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বলেন, “উন্নত সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ এবং ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন স্তরে নিয়ে যেতে পারে।”