বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ থেকে ইলিশ আমদানির খবর শুনে কলকাতার মানুষ খুশি হলেও চড়া দামের কারণে তাদের আগ্রহ দ্রুত কমে গেছে। এতে করে আমদানিকারকরা নতুন করে ভাবছেন—আর ইলিশ আনা হবে কি না। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার কলকাতার বাজারে বাংলাদেশি ইলিশের প্রতি ক্রেতাদের তেমন সাড়া ছিল না। এরপর শুক্রবার লেক মার্কেট, গারিয়াহাট ও মানিকতলার খুচরা ব্যবসায়ীরা হাওয়ার পাইকারি বাজার থেকে মাত্র ৫ থেকে ২৫ কেজি পর্যন্ত ইলিশ তুলেছেন।

বর্তমানে কলকাতায় বাংলাদেশের এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ রুপিতে (বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০)। অন্যদিকে একই সাইজের গুজরাটি ইলিশ পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ রুপিতে। বাজারে মিয়ানমারের হিমায়িত ইলিশও প্রস্তুত আছে, যার দাম প্রায় ১ হাজার ৫০০ রুপি।