বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬৮৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বছরের শুরু থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমএইচ/