বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

এবারের আন্তর্জাতিক ইসলামি বইমেলায় যা থাকছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রবিউল আওয়াল মাসের পবিত্রতা ও মহিমাকে সামনে রেখে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ডক্টর উমর ফাহমী। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী বিদেশি প্রকাশক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন লেবাননের দার ইবনে হাযম-এর আহমাদ কুসাইবাতি, দারুল কুতুব আল ইলমিয়া-এর জিহাদ বাইদুন, মুয়াচ্ছাছা রিসালা আলামিয়া-এর হিসাম আব্দুর রাহিম এবং মিশরের ইবদা ও ইবনুল জাওযি-এর আহমাদ হিশাম।

এবারের বইমেলায় দেশি-বিদেশি মিলিয়ে শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। স্বচ্ছ ও নিয়মমাফিক প্রক্রিয়ায় মোট ১৪০টি স্টল (সিঙ্গেল ও ডাবল) বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মà